ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন, আর এ ঘটনা ময়মনসিংহে।
আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সড়কের গন্দ্রপা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের সবাই ঘটনাস্থলেই মারা গেছেন বলে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ শিবিরুল ইসলাম নিশ্চিত করেছেন।
প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ঢাকাগামী পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় মুক্তাগাছাগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অন্তত সাতজন নিহত হন।
ওসি জনাব, মোহাম্মদ শিবিরুল ইসলাম জানান এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।