বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১:০৩

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় চট্টগ্রাম নগরীর শহীদ ওয়াসিম ফ্লাইওভারে ফাইয়াজ তাজরিয়ান (২৫) নামের একজনের নিহতের খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (৭ জুলাই) রাতে শহীদ ওয়াসিম ফ্লাইওভারে (আখতারুজ্জামান ফ্লাইওভার) এ দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ কামাল জানান, বিকল ট্রাকটি মেরামতের কাজ চলছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উচ্চগতিতে আসা মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে নিচে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয় এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।