শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫৫

পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হয়েছে। বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে অবিলম্বে পদোন্নতির দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছেন পদোন্নতিবঞ্চিত প্রভাষকেরা। তাঁরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ১২ নভেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতির ডাক দেওয়া হবে।
আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা রাজধানীর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) প্রাঙ্গণে ‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ’ ব্যানারে এই কর্মসূচি পালন করেন প্রভাষকেরা। পরে দুপুরের দিকে সংবাদ সম্মেলন করে ১২ নভেম্বরের মধ্যে পদোন্নতি নিশ্চিতের দাবি জানান তাঁরা।
সংবাদ সম্মেলনে ৩৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে নিয়োগ পাওয়া প্রভাষক সজল আলী লিখিত বক্তব্য উপস্থাপন করেন।