শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:৪৬

একটি কারখানায় আগুন লেগেছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি জুস কারখানায় আগুন লাগার খবর পাওয়া গেছে আর এই ঘটনা নরসিংদীর ঘোড়াশালে। সেখানে নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।
আজ সোমবার পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। কারখানার চারতলা ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুনের সূত্রপাত হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জনাব, মো. নুরুল ইসলাম বলেন, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো সে সম্পর্কে এখনও নিশ্চিত নই আমরা।