শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫২

সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ট্রাকচাপায় গাজীপুরের শ্রীপুরে মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ জুলাই) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শরীয়তপুরের জাজিরা উপজেলার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে মো. সোলেমান সিকদার (২২) এবং ঢাকার কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে কাওসার হোসেন (২৮)।
খবর পেয়ে মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। দুর্ঘটনার পর ট্রাকটি ঘটনাস্থলে রেখে চালক পালিয়ে যান।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, কামরুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ঘাতক ট্রাক জব্দ করে থানায় নেয়া হয়েছে। নিহতদের লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ঘটনায় পলাতক ট্রাকচালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।