শনিবার, ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:১০

বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পুকুরে পানি সেচের মোটরের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে, আর এ ঘটনা নোয়াখালীর চাটখিলে। চাটখিল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা গ্রামের একটি বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, ওই গ্রামের খোকন চন্দ্র ঘোষের স্ত্রী অঞ্জনা রানী ঘোষ (৩৫) এবং তার আট বছর বয়সী ছেলে রাহুল ঘোষ।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল মোন্নাফ বলেন, চাটখিল থানাপুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বিষয়টি তদন্ত করছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।