শনিবার, ৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

ছুরিকাঘাতে তরুণ খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চায়ের দোকানে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান নামের এক তরুণ খুন হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে সাতক্ষীরা শহরে। শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে।
সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. শহীদুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা শনাক্ত ও খুনিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।