মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:২৪

গুদামে সার জব্দ এবং জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গুদামে সার জব্দ এবং জরিমানা। গাইবান্ধার সুন্দরগঞ্জে কৃষকদের কাছে চড়া দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ম বহির্ভূতভাবে মজুত করে রাখা এক ব্যবসায়ীর গুদাম থেকে ২০৯ বস্তা সার জব্দ করেছেন উপজেলা প্রশাসন। জব্দকৃত এসব সারের সরকারি মূল্য ২ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এ ঘটনায় ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সুন্দরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. কাইয়ুম চৌধুরী।
এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাবা, ঈফফাত জাহান তুলি। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।