শনিবার, ২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৩

হত্যা মামলার নারী আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নারী আসামি গ্রেপ্তার। হত্যা মামলায় রিমান্ডে থাকা মিতু আক্তার নামের এক নারী আসামি ঢাকা যাত্রাবাড়ী থানা থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি, পালানোর প্রায় ৪০ ঘণ্টার মধ্যেই তাকে আবারও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২৮ আগস্ট) দিবাগত রাতে ঢাকা যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আহমেদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মিতু থানা থেকে পালিয়ে যাওয়ার পরপরই তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেন।
পরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার পাশের কেরানীগঞ্জের কদমতলী এলাকায় মিতুর বান্ধবীর বোনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।