রবিবার, ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

কুপিয়ে খুন এক যুবককে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাড়িতে ঢুকে আকাশ মিয়া নামের এক যুবককে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঘটেছে নরসিংদীর মনোহরদী উপজেলার কীর্তিবাসদী গ্রামে। শনিবার (২২ আগস্ট) উপজেলার দৌলতপুর ইউনিয়নের কীর্তিবাসদী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আকাশ মিয়া ওই গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।
মনোহরদী থানার ওসি জনাব, জাহাঙ্গীর বাদশা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান এবং ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছেন।