শুক্রবার, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:০৪

সেলাই মেশিন ও ফলজ গাছ বিতরণ অনুষ্ঠান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২০ জন অসচ্ছল নারীর হাতে বান্দরবানের লামায় সেলাই মেশিন ও ফলজ গাছের চারা তুলে দিয়েছে বসুন্ধরা শুভসংঘ। তিন মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ শেষে আজ শুক্রবার (২১ আগস্ট) লামা উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাদের এসব উপহার দেওয়া হয়।
সেলাই মেশিন পেয়ে নতুন করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা। লামা পৌরসভার বৈদ্যপাড়া এলাকার আখাংমা মারমা বলেন, ‘স্বামী পাহাড় থেকে লাকড়ি কুড়িয়ে আনেন, সেগুলো বিক্রি করেই কোনোমতে সংসার চলে।
এখন সেলাই শিখেছি। এই মেশিন দিয়ে কাজ করে সংসারের আয় বাড়াতে চাই।
সেলাই মেশিন ও ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে কালের কণ্ঠের লামা উপজেলা প্রতিনিধি তানফিজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মো. মঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লামা পৌরসভার সাবেক মেয়র মো. আমির হোসেন, লামা থানার ওসি (তদন্ত) মো. নজরুল ইসলাম, উপজেলা সহকারী তথ্য অফিসার রাশেদুল হক রাসেল, বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মাজেদা বেগম লামা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান, বসুন্ধরা শুভসংঘ পরিচালক জাকারিয়া জামান, উপজেলা শুভসংঘের সভাপতি মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বসুন্ধরা গ্রুপের উপহার হিসাবে পাওয়া সেলাই মেশিন ও গাছের চারা নিয়ে সচ্ছল হওয়ার দৃঢ় প্রত্যয়ে বাড়ির পথ ধরেন দরিদ্র পরিবারের নারীরা।