ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়া ও যৌতুকের দাবির জেরে স্ত্রীকে হত্যার দায়ে একরামুল হক ছুট্টু নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত, আর এ ঘটনা ফেনীতে। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরো দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এ মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য পাঁচ আসামিকে খালাস দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, এএনএম মোর্শেদ খান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত একরামুল হক ছুট্টু জেলার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের মালেক মাস্টারবাড়ির সৈয়দ আহমদের ছেলে এবং হত্যাকাণ্ডের পর থেকেই তিনি পলাতক রয়েছেন।