বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১:৫৭

হত্যাকাণ্ডে দুইজনের যাবজ্জীবন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সেলিম রেজা সুজন হত্যা মামলায় সিরাজগঞ্জে তার স্ত্রী উম্মে জামিলা তিথিসহ দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক জনাবা, লায়লা শারমিন এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, নিহত সেলিম রেজা সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি ও শাহজাদপুর উপজেলার মাধলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে মনিরুল ফকির।