শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:২২

বৃক্ষ মেলার উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃক্ষ মেলার উদ্বোধন। বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে ১০ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।
আজ শনিবার সকালে জয়পুরহাটের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও বন বিভাগ, জয়পুরহাটের যৌথ আয়োজনে এবং সামাজিক বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় এই মেলার আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব, আব্দুল বারী।
অনুষ্ঠানে বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক সূচনা করা হয়। পরবর্তীতে আমন্ত্রিত অতিথিবৃন্দ মেলা প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন এবং স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।