ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাবাকে গলা কেটে হত্যার দায়ে ছেলে আলীম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক, আর এ ঘটনা গোপালগঞ্জে। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জনাব, মোহাম্মদ সামছুল হক এ সাজা প্রদান করেন।