সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:৩৫

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন হয়েছে।
ডেঙ্গুকে সবাই মিলে প্রতিরোধ করতে পারলে আমাদের সন্তানদের ডেঙ্গু থেকে রক্ষা করা সম্ভব। এ লক্ষ্যেই পরিবেশগত স্বাস্থ্য সুরক্ষার গুরুত্ব তুলে ধরে পরিচ্ছন্নতা কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী জনাব, হাবিবুর রশিদ হাবিব।
ঢাকা খিলগাঁও দক্ষিণ গোড়ানের ভূঁইয়া ঝিল খেলার মাঠে মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ অভিযান-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় জনসচেতনতামূলক র‌্যালির মাধ্যমে ৩০ দিনব্যাপী কর্মসূচির সূচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাদকাসক্তি ও চাঁদাবাজি দমনে রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, এসব অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক গণতন্ত্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে দেশের উন্নয়নে প্রতিটি নাগরিকের সমান অধিকার, ক্ষমতা ও দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করেন।