শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৩:০৬

হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : যৌতুকের দাবিতে স্ত্রী শাহানুর আক্তারকে গলা কেটে হত্যা মামলায় স্বামী মো. জাহাঙ্গীর আলমের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন ট্রাইব্যুনাল, আর এ ঘটনা ঢাকার কেরানীগঞ্জে।
বৃহস্পতিবার ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জনাব, মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন।
এ মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম জর্জ বলেন, দণ্ডের পাশাপাশি আসামির ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। যা অনাদায়ে তাকে আরও এক বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
রায় ঘোষণার পর আসামিকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।