শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:০৬

ঢেউটিন ও আর্থিক সহায়তা দেয়া হলো বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : ঢেউটিন ও আর্থিক সহায়তা দেয়া হলো বরিশালের গৌরনদীতে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে বরিশালের গৌরনদী উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮টি পরিবারের মধ্যে ৫৮ বান্ডিল ঢেউটিন এবং ঢেউটিন বাবদ আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।
বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে সরকারি বরাদ্দের ঢেউটিন ও আর্থিক অনুদান তুলে দেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ ইব্রাহিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খোকন চন্দ্র দাস, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরিফ জহীর সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক শামীম খলিফা, গাজী আবুবকর, পৌর বিএনপি’র সদস্য সচিব মোঃ শফিকুল ইসলাম শরীফ স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরসহ রাজনৈতিক, সামাজিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”