বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৪৪

ইউরিয়া সার জব্দ এবং দুইজন আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাচারের জন্য সীমান্তে নিয়ে যাওয়ার সময় বিজিবি সদস্যরা ১০০ বস্তা ইউরিয়া সারের একটি চালানসহ দুইজন পাচারকারিকে আটক করেছেন। বিসিআইসির আমদানি করা এ পরিমাণ সারের চালান চট্টগ্রাম থেকে রাখাইনে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
আটকদের একজনের নাম মোহাম্মদ জাহেদ (২৫)। তিনি উখিয়ার বালুখালী সীমান্ত এলাকার বাসিন্দা ও অপরজন মিনি ট্রাকের চালক নাইক্ষ্যংছড়ির বাসিন্দা সৈয়দ করিম (২৮)। এ ব্যাপারে রামু থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সার পাচারের বিষয়ে উখিয়ার বিজিবি-৬৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জনাব, মো. জাহিরুল ইসলাম বলেন, রাখাইনে সারের মূল্য অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় বিজিবি টহল দলের চোখ ফাঁকি দিয়ে পাচারকারিরা নানা কৌশলে সারের চালান পাচার করে আসছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।