ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হাত-পা বাঁধা ও শরীরে পোড়ার দাগসহ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নাসিমা (৪০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।
আজ সোমবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের তন্নিদিঘীর পূর্ব পাশে গড় এলাকায় রাস্তার ধারে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন।
পরে হরিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।
নিহত নাসিমা রানীশংকৈল উপজেলার রাউতনগর গ্রামের আব্দুল্লাহর স্ত্রী বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেন হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুল হাকিম আজাদ।
পুলিশ জানিয়েছেন, ঘটনার পেছনে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড রয়েছে কি না, সে বিষয়ে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নিহতের পরিবারের সদস্য ও স্বজনদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।