ডেইলি ক্রাইম বার্তা : ভূমি সেবা মেলা ২০২৬ বরিশালের গৌরনদীতে উদ্বোধন।
জনবান্ধব অটোমোটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে ভূমি সেবা মেলা ২০২৬ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান,বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১৯ মে) গৌরনদী উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করেন গৌরনদী উপজেলা ভূমি অফিস।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন মোঃ মাহমুদুল হাসান ফরিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া এবং পৌর বিএনপির সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”