বুধবার, ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ১১:৩৮

আত্ম কর্মসংস্থানের জন্য বরিশালের গৌরনদীতে ক্ষুদ্র ঋণ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা : জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে বরিশালের গৌরনদীতে উপজেলা পরিষদ সভাকক্ষে আত্ম কর্মসংস্থানে উন্নয়ন ও নারীদের সহায়তায় ক্ষুদ্র ঋণ বিতরণ অনুষ্ঠান-২০২৬ আয়োজন করা হয়েছে।
গৌরনদী জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক জনাব, মোঃ ইব্রাহীম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জনাব, মোঃ মেহেদী হাসান, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা কৃষি কর্মকর্তা সেকান্দার শেখ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জাহির, উপজেলা জাইকার প্রতিনিধি মোঃ মেজবাহউদ্দিন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মানবাধিকার কর্মি সাংবাদিক আবদুছ ছালেক মামুন।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”