সোমবার, ৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:০৫

ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টাকা ও সম্পত্তি নিয়ে বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাই আলী আব্দুল্লাহর (২৩) ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন। নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। ঘাতক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে।
বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শামসুল আরেফিন জানান, ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ ঘাতক আব্দুল্লাহকে আটক করেন এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।