বৃহস্পতিবার, ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০৮

শিশুখাদ্য কারখানায় অভিযান।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অনুমোদনহীন ও নকল জুস, জেলি, লিকুইড দইসহ বিভিন্ন প্রকার শিশুখাদ্য তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত, আর এ ঘটনা কুষ্টিয়ার ভেড়ামারায়।
বুধবার (৬ মে) রাতে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে কারখানার মালিককে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমাণ নকল পণ্য ধ্বংস করা হয়েছে।
অভিযানটি পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব, রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ডা. জনাব, গাজী আশিক বাহার। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই কুষ্টিয়ার পরিদর্শক আসিফ করিম, ফিল্ড অফিসার খাইরুল ইসলামসহ থানা পুলিশ ও আনসার সদস্যরা।