বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫২

ফিলিং স্টেশনকে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ওজনে তেল কম দেওয়ায় ঢাকা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফিলিং স্টেশনকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বুধবার (৬ মে) দুপুর সাড়ে ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক বাস স্ট্যান্ড এলাকাস্থ ফিলিং স্টেশনকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক জনাব, হৃদয় রঞ্জন বণিকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।