শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:০২

ই-ফায়ার লাইসেন্স চালু ফায়ার সার্ভিসের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ই-ফায়ার লাইসেন্স জনসাধারণের সেবা গ্রহণ প্রক্রিয়াকে সহজ করার লক্ষ্যে চালু করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। ঢাকা মিরপুর-১০-এ অবস্থিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইওসি ভবনের সম্মেলন কক্ষে এর শুভ উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জনাব, মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি।
উদ্বোধন অনুষ্ঠানে জানানো হয়, এখন থেকে এত দিন ধরে চলা ম্যানুয়াল পদ্ধতির ফায়ার লাইসেন্স প্রদান প্রক্রিয়ার অবসান হলো। সংশ্লিষ্ট ব্যক্তিগণ এখন থেকে ঘরে বসেই আবেদন থেকে শুরু করে লাইসেন্স প্রাপ্তি পর্যন্ত সকল সেবা অনলাইনে গ্রহণ করতে পারবেন। ১ মে হতে নতুন ফায়ার লাইসেন্স প্রদান, ফায়ার লাইসেন্স নবায়ন, লাইসেন্স পুনর্মূল্যায়ন ইত্যাদি কার্যক্রম অনলাইনে সম্পাদন করা হবে এবং ম্যানুয়াল পদ্ধতিতে লাইসেন্স সংক্রান্ত সকল ধরনের আবেদন গ্রহণের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। উদ্বোধন অনুষ্ঠানে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।