বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৩৪

হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাঞ্চল্যকর তিন খুনের ঘটনায় প্রধান আসামি আকাশ মোল্লাকে (২৮) গ্রেপ্তার করেছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী, আর এ ঘটনা ফরিদপুর সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামে। ঘটনার মাত্র ১০ ঘণ্টার মধ্যেই তাকে আটক করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদাল উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জনাব, মো. নজরুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, ঘটনার পরপরই কোতোয়ালি থানা পুলিশ, জেলা গোয়েন্দা (ডিবি) ও র‌্যাবের সমন্বয়ে একটি যৌথ টিম গঠন করা হয় এবং তথ্যপ্রযুক্তি ও স্থানীয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোরে নিজ বাড়ির পাশের একটি কলাবাগান থেকে আকাশ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।