বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১০

বস্তাবন্দী লাশ উদ্ধার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সকিনা বেগম (৬০) নামে যশোরে এক বৃদ্ধার বস্তাবন্দী লাশ উদ্ধার করেছেন পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের পুত্রবধূ মরিয়ম খাতুনকে পুলিশ হেফাজতে নিয়েছেন পুলিশ।
নিহত সকিনা বেগম বেজপাড়া এলাকার লাল চাঁদ খলিফার স্ত্রী।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জনাব, আবুল বাশার বলেন, শহরের বেজপাড়া থেকে বস্তাবন্দী এক বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং দ্রুতই পুরো ঘটনা ব্রিফিং করে জানানো হবে।