বুধবার, ২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১২:৫৪

একজনকে কুপিয়ে খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সোনা মিয়া (৩৮) নামের একজনকে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা, আর এ ঘটনা ঘটেছে খুলনার খালিশপুরে। শনিবার মধ্যরাতে নগরীর খালিশপুরের নয়াবাটি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সোনা মিয়া নয়াবাটি এলাকার বাসিন্দা জব্বার সরদারের ছেলে।
খালিশপুর থানার ডিউটি অফিসার ইউসুফ জানান, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। হত্যাকাণ্ডের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।