রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:১৩

ছুরিকাঘাতে হত্যার কারনে গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মো. রাব্বি (১৭) নামে ঢাকা ​রাজধানীর মগবাজারের মধুবাগ এলাকায় এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। শুক্রবার রাতে মগবাজারের মধুবাগ মাদ্রাসা খেলার মাঠে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত রাব্বি মগবাজার আঞ্জুমান হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল এবং সে পঞ্চগড় জেলার বোদা উপজেলার ফুলতলা গ্রামের মো. ফারুকের ছেলে।
​​ঢাকা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) রুপন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কোনো বিরোধের জেরে হয়তো এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।