বৃহস্পতিবার, ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, রাত ৪:০৬

হত্যাকারী গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান পলাতক আসামি তার স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে উখিয়া উপজেলার কোটবাজার থেকে গ্রেফতার করেছেন র‌্যাব, আর এ হত্যার ঘটনা ঘটেছে কক্সবাজারের কাছের উপজেলা রামুতে। র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তার স্ত্রীকে গ্রেফতার করেন।
স্ত্রী তাহেরা বেগম আঁখি (৩২) রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের দারিয়ারদীঘি ধইংকাকাটা এলাকার মো. মুসার মেয়ে।
কক্সবাজারে দায়িত্বরত র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার জনাব, আ. ম. ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।