শুক্রবার, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:৪০

এক যুবককে কুপিয়ে হত্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ধারালো অস্ত্র দিয়ে ঢাকা রাজধানীর শাহজাহানপুরে কুপিয়ে মো. সেকান্দার (৩২) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
শাহজাহানপুর থানার ওসি জনাব, আমিরুল ইসলাম জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পাওয়া যায়।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, শাহজাহানপুরের ভাঙাড়ি গলিতে দুর্বৃত্তরা সেকান্দারকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মকভাবে জখম করে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টা ৫৫ মিনিটে তার মৃত্যু হয়। নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।