বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:১৪

ফাঁসির দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিলু মুন্সীর হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গোপালগঞ্জের মুকসুদপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন পরিবারের সদস্য ও এলাকাবাসী। কমলাপুর গ্রামের সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মুকসুদপুর উপজেলা সদরের কমলাপুর স্ট্যান্ডে মুকসুদপুর–বড়ইতলা সড়কের ওপর ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় অংশগ্রহণকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিভিন্ন লেখা সম্বলিত ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন। মানববন্ধনে নিহত নিলু মুন্সীর পরিবারের সদস্যসহ কমলাপুর গ্রামের সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
মানববন্ধনে নিহতের স্ত্রী জোসনা বেগম, ছেলে রবিন মুন্সীসহ আরও অনেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ঘটনার ১১ দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।