সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫৩

শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ময়মনসিংহের হালুয়াঘাটে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। বৃহস্পতিবার উপজেলার বসুন্ধরা শুভসংঘ স্কুলে আয়োজিত এই মানবিক কর্মসূচির মাধ্যমে ৪০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের মুখে হাসি আর চোখে স্বপ্নের ঝিলিক দেখা যায়।
অভিভাবকরা জানান, এসব সামগ্রী তাদের পড়াশোনার আগ্রহ আরও বাড়াবে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ হালুয়াঘাট উপজেলা শাখার উপদেষ্টা সৈয়দ নাফিউল হাসান মুবিন। এ ছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি জাহিদুজ্জামান শিহাব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফাকরিয়া সিথী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ইসলাম তামিম, সকাল মনি, আখি মনি, সাহেরা, সাইফ হাসান লিয়ন, প্রচার সম্পাদক ওহেদুজ্জামান সাদমানসহ সংগঠনের অন্যান্য সদস্য।