বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৪৩

যমুনা ব্যাংক শাখা শরীয়তপুরে উদ্বোধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় নিয়ে শরিয়তপুরে ১৭০তম “নড়িয়া শাখা” উদ্বোধন করলো যমুনা ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিওও মো. আব্দুস সালাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের এনআরবি ব্যাংকিং ও ফরেন রেমিট্যান্স এবং ব্যাংকিং অপারেশন বিভাগের প্রধান মো. আব্দুস সোবহান।
অনুষ্ঠানে ব্যাংকের খুলনা জেলার আঞ্চলিক প্রধান, পার্শ্ববর্তী শাখার ব্যবস্থাপকগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সম্মানিত গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।