সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৫২

কৃষকদের মাঝে বীজ বিতরণ বরিশালের গৌরনদীতে।

ডেইলি ক্রাইম বার্তা : উপজেলার ৭হাজার কৃষকদের মাঝে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তরের উদ্যোগে উচ্চ ফলনশীল বোরো বীজ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে বরিশালের গৌরনদীতে। বরিশালের গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব, মোহাম্মদ ইব্রাহিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক,গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়ার সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জেরিন রহমান প্রমূখ। আলোচনা শেষে কৃষকদের মাঝে স্যার ও বীজ বিতরণ করা হয়।
“এ. এস. মামুন সংবাদদাতা গৌরনদী (বরিশাল)”