সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তিস্তা নদীর লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার প্রত্যন্ত চর এলাকায় ৪০টি মসজিদ ও মাদরাসায় নলকূপসহ অজুখানা নির্মাণ সামগ্রী বিতরণ করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ছওয়াব’।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার সরকারি আলিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে নলকূপসহ অন্য সামগ্রীগুলো মাদরাসা ও মসজিদ কমিটির দায়িত্বপ্রাপ্তদের বুঝিয়ে দেয়া হয়।
ছওয়াবের প্রজেক্ট অফিসার মো: শাহাজুল ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম ও হাতীবান্ধা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো: আনোয়ারুল ইসলাম রাজু।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: হাবিবুর রহমান সাতা, শিক্ষা অনুরাগী মো: রফিকুল ইসলাম, সাবেক ছাত্রনেতা মো: জাহাঙ্গীর আলম ও ছওয়াবের প্রজেক্ট অফিসার মো: আফতাবুজ্জামান।