শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২০

ছেলের হাতে বাবা খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পারিবারিক সহিংসতায় বগুড়ার কাহালুতে সৎছেলের হাসুয়ার আঘাতে মিলন ওরফে টাইগার মিলন (৩০) খুন হয়েছেন। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে বগুড়ার কাহালু উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন ওই এলাকার মো. আমজাদ আলীর ছেলে। ঘটনার পর অভিযান চালিয়ে বগুড়ার কাহালু থানা পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার সৎছেলে শামীম হোসেন (২১) কে গ্রেফতার করেন।
জানা গেছে, ঘটনার দিন পারিবারিক দ্বন্দ্বের জেরে বাবা মিলন ও ছেলে শামীমের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষুব্ধ শামীম হাসুয়া দিয়ে মিলনের মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন মিলন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।
পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব, নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতার শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ উদ্ঘাটন করা হবে।