শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৩:২৮

শ্বশুরের হাতে জামাই খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : শ্বশুরের কাছে জমা রাখা টাকা ও স্বর্ণালংকার চাইতে গিয়ে শ্বশুরের কোদালের আঘাতে জামাই খুন হয়েছেন, আর এ ঘটনা ঘটেছে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউনিয়নের হরতকি বাড়িয়ার আঊরাপুল এলাকায়।
সোমবার (২০ অক্টোবর) দিবাগত রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম অভিনাশ চন্দ্র দাস (২৮)। তিনি পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ঢেউখালি গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কিছুদিন আগে অভিনাশ তার শ্বশুরের কাছে কিছু নগদ টাকা ও স্বর্ণালংকার জমা রাখেন। সোমবার বিকাল ৫টার দিকে স্ত্রী মনিকা দাসকে সঙ্গে নিয়ে অভিনাশ শ্বশুর বাড়িতে গিয়ে সেই টাকা ও গহনা ফেরত চান। এ সময় শ্বশুর শান্তি দাস, শ্যালক হৃদয় দাস ও স্ত্রীর সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্বশুর ও শ্যালক কোদাল দিয়ে অভিনাশের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পটুয়াখালী সদর থানার ওসি জনাব, ইমতিয়াজ আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।