ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মা ও ১৭ বছর বয়সী ছেলেকে কুপিয়ে খুনের ঘটনা ঘটেছে বগুড়ার শিবগঞ্জে।
আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে প্রতিবেশীরা বাড়িতে প্রবেশ করে তাদের মরদেহ দেখে পুলিশকে খবর দেন। এর আগে সোমবার দিবাগত রাতে উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্ল্যাপুর বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাদুল্যাপুর বটতলা গ্রামের কুয়েত প্রবাসী ইদ্রিস প্রামানিকের স্ত্রী রানী খাতুন (৪০) ও ছেলে ইমরান প্রামাণিক (১৭)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার জনাব, হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, হত্যাকাণ্ডের সব দিক খতিয়ে দেখা হচ্ছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাস্থলে পিবিআইয়ের ক্রাইম সিন টিম তদন্ত করেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।