শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৫:১৫

ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : জুথি (২২) নামে নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে নওগাঁ শহরের কাঠাতলী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত জুথি নওগাঁ সদর উপজেলার আনন্দনগর মৃধাপাড়ার ঝুন্টু প্রামানিকের মেয়ে।
নওগাঁ সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, নূরে আলম সিদ্দিকী জানান, সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।