ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তামার তারের ব্যবসায়ীক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পুরান ঢাকায় মো. সোহাগ নামে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে খুন করেছে দৃর্বৃত্তরা। ঢাকা মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে প্রকাশ্যে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মঈন ও জনি নামের দুই যুবককে আটক করেছেন পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মনিরুজ্জামান বলেন, দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেটের সামনে ওই যুবককে পিটিয়ে ও কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মো. সোহাগকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।