সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

ক্ষতিগ্রস্ত কৃষকেরা পেলেন ক্ষতিপূরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : একটি ব্রিকস ফিল্ডের গরম গ্যাসে ধানখেত ক্ষতিগ্রস্তে ৩৬ জন কৃষক ক্ষতিপূরণ পেয়েছেন, আর এ ঘটনা মানিকগঞ্জের সাটুরিয়ার। রোববার (১ জুন) মানিকগঞ্জের সাটুরিয়ায় অফিস চলাকালে সাটুরিয়া উপজেলা কৃষি দপ্তর থেকে কৃষকদের মাঝে ১ লাখ ৯৪ হাজার ৯৭৮ টাকা ক্ষতিপূরণ হিসেবে বিতরণ করা হয়। বিষয়টি আজ সোমবার সকালে নিশ্চিত করেছেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব, মো. ইকবাল হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিয়েছি। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা হয়েছে।