সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

অসহায় মানুষকে আর্থিক সহায়তা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রায় শতাধিক দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষকে ফেনীতে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে সৌদি আরবের দাম্মাম বিএনপির উদ্যোগে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. সাজ্জাদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এ অর্থ সহায়তা দেওয়া হয়। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন দৃষ্টিপ্রতিবন্ধী ফোরাম ফেনীর সাধারণ সম্পাদক মো. সবুজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াকুব নবী, আনোয়ার হোসেন পাটোয়ারীসহ সৌদি আরব বিএনপি এবং ফেনী জেলা বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।