শনিবার, ২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:১৫

ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারের মাঝে নেত্রকোনার মদনে ৭হাজার টাকা করে চেক বিতরণ করা হয়। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে এ চেক বিতরণ করা হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন, মদন পৌর সদরে সুমন চন্দ্র দে, নায়েকপুর ইউনিয়নের মাখনা গ্রামে পুষ্পা বেগম, হাদিস মিয়া, তিয়শ্রী ইউনিয়নের মোঃ আবু তালেব, আঙ্গুর আক্তার প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোঃ শাহ আলম মিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শওকত জামিল গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মোঃ মাইনুল ইসলাম খান মামুন ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ও গণমাধ্যম কর্মীগণ।