মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৯:০৬

শীতবস্ত্র বিতরণ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : চাটখিল থানায় রোববার সকালে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান চাটখিল থানা অফিসার ইনচার্জ জনাব, মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও শীতবস্ত্র বিতরণ করেন নোয়াখালী জেলা পুলিশ সুপার জনাব, মো. শহিদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন চাটখিল পৌরসভার মেয়র মো. নিজাম উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সভাপতি শোয়েব হোসেন বুলু, উপজেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম দুলাল।
অনুষ্ঠানে নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং ৩০০ শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।