ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আড়াই লাখ মানুষের চোখে প্রতি বছর সরকারিভাবে ছানি অপসারণ হয় বলে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জনাব, জাহিদ মালেক। তিনি বলেছেন, চক্ষুসেবার মানোন্নয়নে কাজ চলমান আছে। করোনার সময় ১৩ লাখ মানুষকে চক্ষু চিকিৎসা দেওয়া হয়েছে।
বুধবার (১৮ জানুয়ারি) সকালে তৃতীয় পর্যায়ে ৪ বিভাগের ১৩ জেলার ৪৫টি উপজেলায় কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ভার্চুয়ালি যুক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রী।
জনাব, জাহিদ মালেক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশের স্বাস্থ্যসেবা এগিয়ে যাচ্ছে। এমনকি স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ায় বিশ্ব দরবারে বাংলাদেশ প্রশংসিত হচ্ছে। দেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৭৩ বছর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্বাস্থ্যসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। প্রতিটি মানুষ স্বাস্থ্য সচেতন হচ্ছে, এতে করে মাতৃমৃত্যু, শিশুমৃত্যুসহ বিভিন্ন রোগবালাই কমে এসেছে।
মন্ত্রী বলেন, সবমিলিয়ে তিন ধাপে ৭টি বিভাগের ৩৯টি জেলার ১৩৫টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইভিশন সেন্টার উদ্বোধন হয়েছে। এর মাধ্যমে এসব এলাকার মানুষ উন্নত স্বাস্থ্যসেবার আওতায় এসেছেন। এর ফলে দেশের প্রায় এক-তৃতীয়াংশ (৫ কোটির বেশি) মানুষের উন্নত চক্ষু চিকিৎসা সেবার আওতায় আসা সম্ভব।