মঙ্গলবার, ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:০৮

কৃষকদের মাঝে নগরকান্দায় মাসকলাই ও সার বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২১০ জন কৃষকদের মাঝে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসে আনুষ্ঠানিক ভাবে কৃষকদের মাঝে মাসকলাই ও সার বিতরণ করা হয়েছে। বিতরণ কালে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, উপজেলা নির্বাহী অফিসার এস এম ইমাম রাজী টুলু, নগরকান্দা উপজেলা ভাইস চেয়ারম্যান চুন্নু শেখ, উপজেলা কৃষিবিদ তিলোক কুমার ঘোষ, কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার জাকির হোসেন নিলু ও ইউনিয়নের ব্লক সুপারভাইজার গন। উপজেলার ২১০ জন কৃষক জন প্রতি ৫ কেজি মাস কলাই,১০ কেজি ডিএমপি সার,১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
নগরকান্দা উপজেলা কৃষিবিদ তিলোক কুমার ঘোষ বলেন মৌসুম অনুযায়ী কৃষকদের জন্য বরাদ্দ সঠিক ভাবে বিতরণ করা হয় এবং সঠিক ভাবে তদারকির মাধ্যমে কৃষকদের চাষাবাদ, বুনন বিষয় অবগত করা হয়।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”