শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৫৪

সেনাপ্রধানের শীতবস্ত্র বিতরণ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অসহায় ও দুঃস্থদের মাঝে সিরাজগঞ্জের শাহজাদপুরে শীতবস্ত্র বিতরণ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল জনাব, এস এম শফিউদ্দিন আহমেদ। গত বুধবার ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া অঞ্চল পরিদর্শনকালে তিনি এ শীতবস্ত্র বিতরণ করেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেনাবাহিনী প্রধানের নির্দেশে প্রতি বছরের মতো এবছরও শীত মৌসুমে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ নানাবিধ জনসেবামূলক কাজ পরিচালনা করছে সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী প্রধান সিরাজগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে ২ হাজার ৫০০ কম্বল বিতরণ করেন।
অনুষ্ঠানে তিনি বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।