ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : এক মাসের ব্যবধানে ভোক্তা পর্যায়ে বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৪ টাকা বেড়েছে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায়।
নভেম্বর মাসের জন্য এই এলপিজি সিলিন্ডারের খুচরা মূল্য এক হাজার ৩১৩ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগের মাসে এর দাম ছিল এক হাজার ২৫৯ টাকা।
তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের মূল্য পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতোই ৫৯১ টাকায় রয়েছে। গাড়িতে ব্যবহৃত প্রতি লিটার এলপিজির মূল্য ৫৮ টাকা ৬৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫০ টাকা ৫৬ পয়সা। নতুন এই দাম গতকাল বৃহস্পতিবার থেকেই কার্যকর হয়েছে।